বাজি ও ডিজে বন্ধে সচেতনতা পদযাত্রা
দি নিউজ লায়ন ; কালীপুজোয় শব্দবাজি ও আতসবাজি এবং পুজো মন্ডপে ডিজে বাজানো বন্ধ রাখার আবেদন নিয়ে রবিবার সকালে উলুবেড়িয়া শহরে পদযাত্রা করল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিন সকালে উলুবেড়িয়া গরুহাটা মোড় থেকে পোস্টার ব্যানার নিয়ে সংগঠনের সদস্যরা পদযাত্রা করে উলুবেড়িয়া থানায় যায়।পরে তারা মহকুমা শাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দেন।
এদিন সংগঠনের সদস্যরা জানান কালীপুজোর সময় বাজি পোড়ানো এবং বিভিন্ন পুজো মন্ডপে তাড়স্বরে ডিজে বাজানোর ফলে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের সমস্যা চরমে ওঠে। আর এই বছর করোনা পরিস্থিতিতে যদি বাজি পোড়ানো হয় বা ডিজে বাজানো হয় তাহলে করোনা আক্রান্ত রোগীদের সমস্যা হব।
সংগঠনের সদস্যদের বক্তব্য সকলের স্বাথে বাজি না পোড়ানোর পাশাপাশি ডিজে না বাজানোর আবেদন জানাচ্ছি। তাদের অভিযোগ বাজি না পোড়ানোর ব্যাপারে আদালত নির্দেশিকা জারি করলেও আমাদের সন্দেহ অনেকেই লুকিয়ে বাজি পোড়াবে এবং প্রশাসনের নিদেশ অমান্য করে ডিজে বাজাবে। আর এই দুটো জিনিসের ব্যাপারে পুলিশ যাতে একটু বিশেষ নজরদারি চালায় সেই ব্যাপারেও অনুরোধ করা হয়েছে।

Post a Comment